Sunday, May 17, 2026

তাপমাত্রা মাইনাস ৩৫, লাদাখে সাধারণতন্ত্র দিবস পালন

Date:

Share post:

যে দিকেই তাকান বরফে মোড়া। তবু সাধারণতন্ত্র দিবসে শ্বেতশুভ্র লাদাখে উড়ছে তেরঙ্গা। ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের উদ্যোগে পালিত হল সাধারণতন্ত্র দিবস। তাপমাত্রা হিমাঙ্কের ৩৫ ডিগ্রি নিচে। সেখানেই সাদা পোশাক পরিহিত হিমবীররা জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। এমনই চিত্র প্রকাশ্যে এসেছে বুধবার।

ITBP -র তরফ থেকে সাধারণতন্ত্র দিবসের বিশেষ ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উপরে ভারতের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন হিমবীররা। ‘ভারত মাতা কি জয়’ ধবনি দিয়ে কুচকাওয়াজ শুরু করতে দেখা যাচ্ছে হিমবীরদের।

আরও পড়ুন- লাউদোহাতে খোলামুখ খনিতে ধস, মৃত ৪ ;অনেকে এখনও আটকে

এরই পাশাপাশি , উত্তরাখন্ডের আউলিতে তেরঙ্গা হাতে স্কিয়িং করতে দেখা গেল ITBP জওয়ানদের। বরফে ঢাকা পাহাড়ে এভাবেই সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন হিমবীর নামে খ্যাত ITBP জওয়ানরা। স্কিয়িংয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, তাঁর হাতেই ছিল তেরঙ্গা। পাহাড়ের চূড়া থেকে নামতে দেখা গিয়েছে তাঁদের।

এদিনই ITBP -র ‘ডেয়ারডেভিল’ বাইকাররা দিল্লির সাধারণতন্ত্র দিবসের প্যারেডেও অংশ নিয়েছেন। ১০ ধরনের স্টান্ট দেখিয়েছেন তাঁরা। এই প্রথম এত ধরণের স্টান্ট দেখাল ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স।

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...