Thursday, May 14, 2026

Icc Ranking: আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের মধ‍্যে দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট কোহলি

Date:

Share post:

আইসিসি ( Icc) একদিনের ক্রিকেটে ( ODI) ব‍্যাটারদের মধ‍্যে দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট কোহলি ( Virat Kohli)। বুধবার প্রকাশিত হয় আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)।

বুধবারই প্রকাশিত হয়েছে আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে ৮৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে ৮৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো অর্ধশতরান করার সুবাদে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারলেন তিনি। যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন রস টেলর এবং রোহিত শর্মা। প্রোটিয়ারদের বিরুদ্ধে সিরিজে সব থেকে বেশি রান করা শিখর ধাওয়ান রয়েছে ১৫ নম্বর স্থানে। তিন ম্যাচে ১৬৯ রান করেছেন তিনি।

আরও পড়ুন:Surajit Sengupta: বাইপাপের মাধ্যমে উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে সুরজিৎ সেনগুপ্তকে


Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...