Sunday, May 3, 2026

Weather Forecast: ফের জমিয়ে ব্যাটিং করবে শীত, একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

Date:

Share post:

ফের জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই তিন দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে একধাক্কায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। সেইসঙ্গে রাজ্যের কিছু জেলায় কুয়াশার প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

আরও পড়ুন:Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

সম্প্রতি পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গে পারদ পতন স্তব্ধ ছিল। সেইসঙ্গে আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে দেখা গিয়েছে। তবে ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া।উত্তর- পশ্চিম ভারতের কনকনে বাতাস ঢুকলেই ফের রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
যদিও এই দফাতেই রাজ্য থেকে শীত বিদায় নেবে কিনা , তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।শেষ ইনিংসে কেমন খেল দেখাবে শীত, তা নিয়েও কৌতুহল কিছু কম নয়। তবে জানুয়ারির শেষ সপ্তাহেই রাজ্যজুড়ে জমিয়ে ব্যাটিং করবে শীত, তা নিশ্চিত করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আরও বেশি, ১৭.২ ডিগ্রি।

Related articles

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...