Saturday, May 16, 2026

অরুণাচলের অপহৃত কিশোরকে মুক্তি দিয়েছে চিন, টুইটে জানালেন আইনমন্ত্রী কিরেন রিজিজু

Date:

Share post:

কেন্দ্রের চাপের মুখে পড়ে অরুণাচলের(Arunachal) নিখোঁজ কিশোরকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল চিন(Chaina)। সেইমতো বৃহস্পতিবার ওই কিশোরকে ভারতীয় সেনার হাতে তুলে দিলো তারা। এদিন টুইট করে এই তথ্য প্রকাশ এনেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু(Kiren Rijiju)।

অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোর মিরম তারনের মুক্তির তথ্য প্রকাশ্যে এনে টুইটে কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু লেখেন, “অরুণাচল প্রদেশের কিশোরকে ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছে চিনা সেনা। আপাতত দুই দেশের সেনার মধ্যে কিছু আইনি প্রক্রিয়া চলছে। নিখোঁজ তরুণের স্বাস্থ্য পরীক্ষা হবে।”

উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, “সাধারণতন্ত্র দিবসে হটলাইনে লালফৌজের সঙ্গে কথা হয়েছে ভারতীয় সেনার। লালফৌজ এই বিষয়ে সদর্থক ইঙ্গিত দিয়ে জানিয়েছে, তারা আমাদের দেশের ওই নাগরিককে মুক্তি দিতে রাজি। কোন স্থানে তাকে ছাড়া হবে, সেই জায়গাটি আমাদের বেছে নিতে বলা হয়েছে। ওর সময় ও তারিখ শিগগিরি জানাবে। ওদের দিকের খারাপ আবহাওয়ার কারণেই দেরি হচ্ছে।” অবশেষে ভারত সরকারের তৎপরতায় মুক্তি পেল অরুণাচলের নিখোঁজ কিশোর।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...