Friday, June 26, 2026

Istanbul:বরফে ঢাকা ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, সারি সারি দাঁড়িয়ে বিমান

Date:

Share post:

তুষার ঝড়ে ধসে পড়েছে ইস্তানবুল বিমানবন্দরের কার্গো টার্মিনালের একাংশ।বরফের চাদরে ঢেকেছে গোটা বিমানবন্দর। গোটা রানওয়ে জুড়ে বরফের পুরু আস্তরণ। তাই ব্যাহত বিমান ওঠানামা। অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের পর এই প্রথম বার বন্ধ রাখতে হল ইস্তানবুল বিমানবন্দর।

আরও পড়ুন:অরুণাচলের অপহৃত কিশোরকে মুক্তি দিয়েছে চিন, টুইটে জানালেন আইনমন্ত্রী কিরেন রিজিজু

শীতের মরসুমের শুরুতেই প্রথম তুষারপাতে আনন্দে মজে ছিলেন ইস্তানবুলবাসী। এরপর শুরু হয় বিপর্যয়। ভয়ঙ্কর তুষারপাতে বিধ্বস্ত তুরস্কের বৃহত্তম শহর। পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট। রাস্তা, হাইওয়ে, পার্কিং-লট সব সাদা! বন্ধ হয়ে যাচ্ছে শপিং মল থেকে শুরু করে খাবার ডেলিভারি সার্ভিসও। ভয়াবহ তুষারপাতে বিধ্বস্ত তুরস্কের বৃহত্তম শহর।

সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ আকাশপথ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরা। এছাড়া, ভারী তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। হাইওয়েগুলো এখন পার্কিং লট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...