Tuesday, March 17, 2026

TMC At Commission: গোয়ায় হেনস্থা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

গোয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দরবার করল তৃণমূল (Tmc)। পাশাপাশি, দ্বীপরাজ্যে নির্বাচনের আগে বিজেপির তাণ্ডব ও সেখানকার পুলিশ প্রশাসনের হেনস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তৃণমূল সাংসদরা।

গোয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ছবি দেওয়া হোর্ডিং ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। গোয়ার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি৷ সগৌরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়ার কথা জানিয়েছিলেন বিজেপি (Bjp) সাংসদ তেজস্বী সূর্য। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন- TMC At Commission: গোয়ায় হেনস্থা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

বৃহস্পতিবার, বেলা সাড়ে বারোটায় সাংসদ সৌগত রায় (Sougata Ray), ডাঃ শান্তনু সেন (Shantanu Sen), অপরূপা পোদ্দার ও আবিররঞ্জন বিশ্বাস নির্বচান কমিশনে এই বিষয়ে অভিযোগ জানান।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে সাংসদ সৌগত রায় জানান, গোয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জনানো হয়েছে। তেজস্বী সূর্যের বিরুদ্ধেও অভিযোগ জানানে হয়েছে। সৌগত রায়ের কথায়, গোয়ায় রাত এগারোটায় কমিশন গিয়েছিল পানাজির দলীয় দফতরে। সেখানে অত রাতে কেউ ছিল না। কমিশনকে গোয়া নিয়ে সার্বিকভাবে অভিযোগ জানানো হয়। সবটা শোনার পর কমিশনের তরফে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌগত রায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দুটি উপনির্বাচন বাকি আছে সে বিষয়ে শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...