Wednesday, March 11, 2026

Entertainment: গাঁটছড়া বাঁধলেন ছোটপর্দার দুই ‘খলনায়ক-নায়িকা’

Date:

Share post:

পরিবারের অশান্তির কারণ তাঁরা।নায়ক নায়িকা স্বামী স্ত্রীর দাম্পত্যে ভাঙন ধরাতে পারদর্শী। এবার নিজেরাই গড়লেন দাম্পত্য। টেলিপাড়ায় বাজলো সানাই, তবে রিল নয় রিয়েল। বিয়ে (wedding) করলেন অভিনেতা (Actor) সুদীপ সরকার ও অভিনেত্রী(Actress) অনিন্দিতা রায় চৌধুরী। পাঁচ মাস ধরে চুটিয়ে প্রেম করে অবশেষে শুভদৃষ্টি।

আরো পড়ুন:-পর্নোগ্রাফি পছন্দ করে তালিবান (Taliban)! বিস্ফোরক মন্তব্য আফগান পর্নস্টারের 

অনিন্দিতা আর সুদীপ কে বাঙালি দর্শক নেতিবাচক চরিত্রে অভিনয় করতেই বেশি দেখেছেন। এবার তাঁরাই সত্যিকারের বর বউ। কলকাতার একটি হোটেলে পরিবারের প্রিয়জন ও ইন্ডাস্ট্রির আপনজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়ের কনে লাল শাড়ি, সোনার গয়নায় সেজেছিলেন ,বরের পোশাকে সাবেকিয়ানা ।অফ হোয়াইট রঙে ঝলমলে লাগছিল সুদীপ কে। লাল শাড়িতে বিয়ের পিঁড়িতে তখন লাজুক অনিন্দিতা। সিঁথি রঙিন হলো মুহূর্তেই, ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী মানালি মণীষা দে অনস্ক্রিন শত্রু যে অফস্ক্রিনের প্রিয় সখী! ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে হলেও মাস ছয়েক পর সব স্বাভাবিক হলে রিসেপশনের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নব দম্পতি।

বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অনিন্দিতা রায়চৌধুরি। স্টার জলসার ‘মোহর’ এবং ‘ধুলোকণা’ এই দুই ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দিতা। অন্যদিকে সুদীপকে দর্শক দেখছেন ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে। দুজনে পাঁচ মাস ধরে প্রেম করলেও টের পায়নি কাকপক্ষীও। নভেম্বর মাসেই জানা যায়, ২০২২ বছরের শুরুতেই বিয়ে করবেন অনিন্দিতা। কথা মতো চার হাত এক হল। অনিন্দিতা আর সুদীপ কে শুভেচ্ছা জানিয়েছে টেলি পাড়া।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...