Wednesday, May 27, 2026

Fire:সাতসকালে বর্ধমান মেডিকাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১ রোগী

Date:

Share post:

কাকভোরে আচমকা আগুন লাগার ঘটনা ঘটল বর্ধমান মেডিকাল কলেজের কোভিড ওয়ার্ডে।অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্ত রোগীর। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল (৬০)।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে।

আরও পড়ুন:Madan Mitra: পথ দুর্ঘটনায় আহত জোড়াফুলের ‘কালারফুল বয়’ মদন মিত্র

জানা গেছে, শনিবার ভোর ৪টে নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে ।এক রোগীর আত্মীয় এই আগুন প্রথমে দেখতে পান। তিনিই হাসপাতালের কর্মীদের চিৎকার করে আগুন লাগার খবর দেন ।আগুন নেভানোর কাজে হাত লাগান হাসপাতালের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরাই। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী।

কীভাবে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি।আগুন লাগার ঘটনা খতিয়ে দেখছে দমকলবাহিনী। তবে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শট সার্কিট থেকে আগুন লাগেনি।এ বিষয়ে দুঃখপ্রকাশ করে বর্ধমান মেডিকাল কলেজের অধ্যক্ষ বলেন, ‘‘আগুন লাগার কারণ জানতে খুব শীঘ্রই একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।’’

Related articles

বিজেপি কর্মী খুনের ঘটনায় কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার CBI-র 

ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের খুনের ঘটনায় এবার শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেফতার করল...

SIR বৈধ হলেও নাগরিকত্বের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত নয়: সুপ্রিম কোর্ট

নজিরবিহীন পর্যবেক্ষণ শীর্ষ আদালতের! SIR-এর বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্ট বুধবার জানাল এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে...

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...