Sunday, March 15, 2026

বিজেপি বাঙালি বিরোধী, সুর চড়িয়ে তৃণমূলে ফেরার পথ সুগম জয়ের

Date:

Share post:

বেসুরো হয়েছিলেন আগেই এবার আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা করলেন বিজেপি(BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায়(Joy Banerjee)। শনিবার বিকেলে সল্টলেকে তৃণমূল কংগ্রেসের ওবিসি সেলের রাজ্য সহ সভাপতি রাজু ঘোষের সঙ্গে বৈঠকের পর বিজেপি ত্যাগী জয় বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তৃণমূলের(TMC) ফিরতে চান তিনি। তৃণমূলে ফিরতে চেয়ে জয় ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। গোয়া নির্বাচনের পর তিনি তৃণমূলে যোগ দেবেন।

শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বিজেপি করা যায় না। বিজেপি বাঙালির বন্ধু নয়। গোয়া ভোটের পরে যোগ দেব তৃণমূলে। বিজেপি ছাড়তে চাইছি। বিজেপি-র বাঙালি-বিরোধী অবস্থান দেখেই সরে এসেছি। একের পর এক বাঙালি-বিরোধী অবস্থান নিয়েই চলেছে বিজেপি সরকার। তার প্রতিবাদ করেই দল ছেড়ে এসেছি।” পাশাপাশি তিনি আরো বলেন, “আমি তৃণমূলের ছিলাম। পরে দিকভ্রষ্ট হয়ে যায়। এখন আফসোস হয় কেন বিজেপিতে গেলাম। আমি অসুস্থ থাকা সত্ত্বেও দল আমার সাথে যোগাযোগ করেনি। আমি আমার পদ ছাড়ব। আমি নভেম্বর প্রথম সপ্তাহেই বলেছিলাম, তৃণমূলে যোগ দেব।”

আরও পড়ুন:শিশিরের সাংসদ পদ খারিজের দাবি এবার সংসদের প্রিভিলেজ কমিটিতে

প্রসঙ্গত, ২০০৯-১০ সাল থেকে তৃণমূলের মঞ্চে দেখা যেত জয়কে। কিন্তু, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দেন তিনি। বীরভূমে বিজেপি-র প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৬ সালে জয়কে সিউড়ি বিধানসভায় বিজেপির তরফে তাঁকে প্রার্থীও করা হয়েছিল। অবশ্য জিততে পারেননি। এরপর ২০১৯ সালে উলুবেড়িয়া লোকসভা ভোটেও জয় পাননি। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। তারপর থেকেই তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়তে শুরু করেছিল। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন জয়।চিঠিতে তিনি জানান, কঠিন অসুখের চিকিৎসা করাতে গিয়ে তাঁর সঞ্চয় শেষ হয়ে গিয়েছে। অথচ বারংবার দলের কাছে হাত পাইলেও কেউ কানাকড়িও দেয়নি।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...