Saturday, May 9, 2026

KMC: দলমতের ঊর্ধ্বে উঠে কাউন্সিলরদের সকলের জন্য কাজের বার্তা ফিরহাদের

Date:

Share post:

টাউন হলে চলছে কাউন্সিলরদের প্রশিক্ষণ শিবির আর সেখানে দলমতের ঊর্ধ্বে উঠে কাউন্সিলরদের সকলের জন্য কাজ করার বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার, মেয়র বলেন, কাউন্সিলর (Councilor) একজন জনপ্রতিনিধি। নির্বাচিত হলে সবার জন্য কাজ করতে হয়। “রাজনীতির রং দেখে কাজ করা কোনও মতেই চলবে না। জনপ্রতিনিধিদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই বিষয়টিই নতুন এবং পুরনো কাউন্সিলরদের বুঝিয়ে দিলাম।”

এদিন টাউন হলে (Town Hall) কাউন্সিলরদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের শেষদিন ছিল। কলকাতার বায়ু দূষণের নিয়ে এদিন আলোচনা হয়। এই সমস্যার সমাধানে সবুজায়নের উপর জোর দেওয়া হয়। এর জন্য পুরস্কারও দেওয়া হবে বলে জানান তিনি। কলকাতা পুরভোটে বিপুল আসন নিয়ে জয়ী হয়েছে তৃণমূল। মানুষ তাঁদের জিতিয়েছেন, তাই মানুষের জন্য কাজ করতে হবে। সেখানে রাজনৈতিক রঙ দেখা চলবে না বলে বার্তা দেন কলকাতার মেয়র।

দখলদারি দেখলেই মানুষের প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেন ফিরহাদ। কলকাতাবাসীকে দখলদারি ছবি দেখলেই ছবি তুলে পুরসভাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়ার আবেদন করেন মেয়র। একইসঙ্গে বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে পুরসভা কড়া ব্যবস্থা নেবে বলে জানান ফিরহাদ।

আরও পড়ুন- ভাবমূর্তি চুলোয়, ক্ষমতার দম্ভে জ্ঞানশূন্য বিজেপির অবস্থা দেশজুড়ে সঙ্কটজনক

 

 

Related articles

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...