Thursday, May 14, 2026

Eden: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে ৭৫ শতাংশ দর্শক, জানিয়ে দিলেন মুখ‍্যমন্ত্রী

Date:

Share post:

রাজ‍্যের ক্রীড়াপ্রেমীদের জন‍্য খুশির খবর। এবার মাঠে বসেই খেলা দেখতে পারবেন দর্শকেরা। সোমবার এমনটাই ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যা ( Cm Mamata Banerjee)। তবে এক্ষেত্রে স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক থাকতে পারবেন বলে জানালেন মুখ‍্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই খুশির হাওয়া বাংলার ক্রীড়ামহলে।

১৬,১৮ এবং ২০ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্স (Eden Gardens) ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। এই সিরিজের জন্য অপেক্ষা করে বসে ছিলেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা। উৎকণ্ঠা বাড়ছিল কোভিডের কারণে। আবারও কি দর্শকশূন্য মাঠেই হবে খেলা? এ নিয়ে জল্পনার মাঝেই খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। গত নভেম্বরের ভারত-নিউজিল্যান্ড শেষ টি-২০ ম্যাচ দেখতে ইডেনে হাজির ছিলেন ৭০ শতাংশ দর্শক আর সেটাই এবার হল ৭৫ শতাংশ। স্বাভাবিক ভাবেই খুশির ছোঁয়া বাংলার ক্রীড়াক্ষেত্রে।

এদিন সিএবি প্রেসিডেন্ট বলেন, ”নিঃসন্দেহে এটা খুশির খবর। মুখ‍্যমন্ত্রীকে অসংখ্য ধন‍্যবাদ। আমরা টিকিট ছাপানোর কাজ শুরু করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই সাধারণ দর্শকরা টিকিট হাতে পাবেন। দর্শক আসবেন এবং আশা করব দারুন খেলা হবে।”

এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই স্থানীয় লিগ চালু করার প্রস্তুতি নিইয়ে নিয়েছে সিএবি। ফেব্রুয়ারি ৯ ও ১০ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে স্থানীয় লিগ। প্রথমে শুরু হবে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা। করোনার কারণে দীর্ঘদিন ধরে স্থগিত ছিল স্থানীয় লিগের খেলা। এবার তা ফের শুরু করতে বদ্ধপরিকর সিএবি।

আরও পড়ুন:বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...