Sunday, April 12, 2026

Accident: দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীর গাড়ি, আহত ৩

Date:

Share post:

দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের মন্ত্রী তথা চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রাক্তন কমিশনার ডক্টর হুমায়ুন কবীরের (Humayun Kabir) স্ত্রীর গাড়ি। মঙ্গলবার, বিকাল চারটে নাগাদ গুড়াপ (Gurap) থানার বশিপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে (Durgapur Express Highway) দিয়ে বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন হুমায়ুনের স্ত্রী অনিন্দিতা দাস কবীর (Anindita Das Kabir)। সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। বশিপুরের কাছে গাড়ির পিছনে ধাক্কা মারে একটি লরি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কনটেনারে ধাক্কা মারে অনিন্দিতার গাড়িটি। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। আহত হন গাড়ির চালক-সহ তিনজন। সূত্রের খবর, আহত হয়েছেন অনিন্দিতা। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছে।

গাড়িটিকে উদ্ধার করে গুড়াপ থানার পুলিশ। অনিন্দিতা দাস কবীরকে অন্য একটি গাড়ি করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- ‘প্রতিশোধ’ নিচ্ছে মোদি সরকার! বাজেটে উচ্চবাচ্যই নেই কৃষি- কৃষকের

 

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...