Wednesday, May 6, 2026

ধনী ও গরিব: ভারত ভেঙে দু’ভাগ করেছে মোদি সরকার, সংসদে সরব রাহুল

Date:

Share post:

ভারত ভেঙে দুভাগে ভাগ করেছে মোদি সরকার। একটা ধনীদের ভারত, যাদের হাতে সব কিছু রয়েছে। আর একটা গরিবের ভারত, যাদের হাতে কিছু নেই। বুধবার সংসদে(Parliament) রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী। স্পষ্ট ভাষায় তিনি জানালেন এই সরকারের আমলে দেশে আর্থিক বৈষম্য বাড়ছে। ধনীরা আরো ধনী হচ্ছে, গরিব ভয়াবহ দারিদ্র্যের দিতে যাচ্ছে।

বিজেপি সরকারের আমলে দেশে দারিদ্র্যের ভয়াবহ ছবিটা তুলে ধরে রাহুল গান্ধী(Rahul Gandhi) বলেন, “আজ দেশের সব সম্পদ কুক্ষিগত মুষ্টিমেয় শিল্পপতির হাতে। ১০ জন সবচেয়ে ধনী ভারতীয়র হাতে অন্য প্রান্তের ৪০ কোটি ভারতীয়র থেকে বেশি সম্পদ আছে। বন্দর থেকে বিমানবন্দর সব আদানিদের হাতে। অথচ আরেক ভারতের প্রতিনিধিদের হাতে কিছুই নেই।” এর পাশাপাশি ইউপিএ সরকারের আমলে দেশের ছবিটা তুলে ধরে রাহুল গান্ধী বলেন, ইউপিএ (UPA) সরকারের আমলে ২৭ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছিল। গত সাত বছরে এই মোদি সরকার ২৩ কোটি মানুষকে ফের দারিদ্রসীমায় পাঠিয়ে দিয়েছে। দেশের ৮৪ শতাংশ মানুষের রোজগার কমেছে।

শুধু তাই নয়, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে তিনি আরো বলেন, ভারতে অতীতের রাজতন্ত্র ফেরাতে চাইছে। যা ১৯৪৭ সালে কংগ্রেস ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন কমিশন, দেশের বিচার ব্যবস্থা, পেগাসাস সবকিছু গণতন্ত্র ধ্বংস করতে এই সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

আরও পড়ুন- Metro: বাজেটে বঞ্চিত রাজ্যের মেট্রো প্রকল্প, ব্যতিক্রম ইস্ট-ওয়েস্ট মেট্রো

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...