Friday, June 26, 2026

Ms Dhoni: নতুন লুকে মাহি, মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

এবার সুপার হিরোর ভূমিকায় আসতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni)। তবে বড় পর্দায় নয়, গ্রাফিক নভেলের দেখা যাবে এমএস ধোনিকে। তবে নিজে অভিনয় না করলেও সুপারহিরোর মুখের জায়গায় বসানো হয়েছে ধোনির মুখ। গ্রাফিক নভেলের নাম ‘অথর্ব’। আর সেই লুক সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন স্বয়ং ধোনি। প্রকাশ‍্যে আসতেই মন কেড়েছে নেটিজেনদের।

অথর্ব’-এ ধোনিকে একজন সুপারহিরো এবং যোদ্ধা হিসেবে দেখা যাবে। যাকে দর্শকরা আধুনিক গ্রাফিক নভেল হিসেবে বর্ণনা করেছেন। জানা গিয়েছে, গ্রাফিক নভেলের এই কাল্পনিক জগৎ তৈরি করতে কয়েক বছর সময় নিয়েছিলেন গ্রাফিক্স টিম। উপন্যাসটিতে ১৫০ টিরও বেশি চরিত্র রয়েছে। এই নিয়ে ধোনি বলেছেন, তিনি এই প্রোজেক্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। ধোনির মতে, ভারতের প্রথম প্রাচীন সুপারহিরোকে সমসাময়িকভাবে তুলে ধরার রমেশের প্রচেষ্টা। ধোনির এই পোস্টার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েগেছে।

এই গ্রাফিক নভেলের লেখক হলেন রমেশ তামিলমানি। প্রযোজনা করেছে ভিরজু স্টু়ডিও এবং মিডাস ডিলস এবং ভিনসেন্ট আদিকালরাজ এবং অশোকা মানার। চিত্রনাট্য শিব চন্দ্রিকার। গ্রাফিক্সের দায়িত্বে রয়েছে ভিরজু স্টুডিওর গোটা টিম। মোশন পোস্টার বানিয়েছেন কাভিন আদিত্য। ফটোগ্রাফি ও সিনেম্যাটোগ্রাফিক্সের  দায়িত্বে রয়েছেন পার্থিপন রবি।

আরও পড়ুন:Surajit Sengupta: ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...