Wednesday, June 24, 2026

পুরভোটের আগে দিলীপ ঘোষকে ব্রাত্য করে খড়গপুরে শেষকথা হিরণ

Date:

Share post:

পুরভোটের আগে খড়্গপুরে প্রচারে ব্রাত্য বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DIlip Ghosh)। খড়গপুরে (Kharagpur) শেষকথা অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (MLA Hiran Chatterjee)। এমনই সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি।

বৃহস্পতিবার ভোটের কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। সঙ্গে রয়েছেন তাঁর তিন সহায়ক। তাঁরাও খড়্গপুরে বিজেপি-র পুরনো নেতা হিসাবে পরিচিত। বিজেপিতে ইস্তেহার প্রস্তুত করার যে কমিটি তৈরি হয়েছে সেখানেও গুরুত্ব পেয়েছেন দলের পুরনো দুই নেতা তরুণকান্তি দে (Tarunkanti Dey) এবং সমিত মণ্ডল (Samit Mondal)।

আরও পড়ুন-রাজ্যপাল ইস্যুতে সংসদে সুর চড়ালেন তৃণমূল সাংসদ সৌগত-সুখেন্দু

বিধায়ক হিরণের সহকারী হিসাবে প্রচার কমিটিতে রয়েছেন তুষার মুখোপাধ্যায় (Tushar Mukherjee), গৌতম ভট্টাচার্য (Goutam Bhattacharya) এবং জয়ন্ত বন্দ্যোপাধ্যায় (Jayanta Banerjee)। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘ সময় দলের সঙ্গে যুক্ত থাকলেও দিলীপ ঘোষের আমলে এই তিন জন কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন।

মেদিনীপুর পুরসভা ভোটেরও কমিটিতেও দিলীপ ঘনিষ্ঠদের জায়গা হয়নি কিন্তু শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত রমাপ্রসাদ গিরি (Ramprasad Giri) জায়গা পেয়েছেন এই কমিটিতে। এই কমিটির মাথায় রয়েছেন জেলা বিজেপি-র সহ-সভাপতি শুভেন্দু সেন (Suvendu Sen)।

খড়গপুরে (Kharagpur) বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’ এখন রীতিমতো চর্চার বিষয়। এই পরিস্থিতিতে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের পদপ্রাপ্তি নতুন করে আলোড়ন ফেলল খড়গপুরে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...