Friday, May 15, 2026

স্যুটকেসে ছাত্রীকে ঢুকিয়ে হোস্টেল থেকে পালানোর ছক, ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

Date:

Share post:

সুটকেসের মধ্যে ছাত্রীকে ঢুকিয়ে হোস্টেল থেকে পালানোর পরিকল্পনা। যদিও শেষ মুহূর্তে বানচাল হয়ে গেল একেবারে সুপরিকল্পিত এহেন নীলনকশা। দুই বন্ধুর এহেন কীর্তি সিসিটিভি ক্যামেরায়(CCTV Camera) ধরা পড়তেই রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মণিপুর হোস্টেলে(Manipur Hostel)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

 

জানা গিয়েছে, মণিপুরের হোস্টেলে ঘটনাটি ঘটেছে গত বুধবার। দুই পড়ুয়া হোস্টেল থেকে পালানোর পরিকল্পনা করেছিল। একজন পড়ুয়া বিশাল এক সুটকেসের মধ্যে তার সহপাঠীকে ঢুকিয়ে দেয়। এবং সেই সুটকেস নিয়ে পালাচ্ছিল সে। তবে হোস্টেলের গেটে যেতেই সিকিউরিটি গার্ড তাকে আটকায়। জানতে চায় এত বড় ব্যাগে কী রয়েছে? যদিও সে প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি সেই পড়ুয়া। এরপরই সন্দেহ হয় সিকিউরিটি গার্ডের। সুটকেস খুলতে দেখা যায় তার ভিতরে রয়েছে এক ছাত্রী। হোস্টেলের কঠিন নিয়ম কানুন ভেঙে পালাতেই গোটা পরিকল্পনা তৈরি করে ওই পড়ুয়ারা।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...