Wednesday, June 24, 2026

ফের রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ফের রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Report)। সরস্বতী পুজোতেও ভিজবে কলকাতা। করোনার কারণে কয়েকমাস স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। আজ, বৃহস্পতিবার থেকে ফের খুলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ফলে সরস্বতী পুজো হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সরস্বতী পুজোর আনন্দে কাঁটা একমাত্র বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী এবং কিছু জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-পুরভোটের আগে দিলীপ ঘোষকে ব্রাত্য করে খড়গপুরে শেষকথা হিরণ

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather Report) হবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম,পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই-এক জায়গায় ভারী বৃষ্টিরও সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ওই দিন বৃষ্টি কমবে। আগামী ২ দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন হতে পারে ৬ ফেব্রুয়ারি থেকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...