Friday, May 15, 2026

দুর্ঘটনা এড়াতে কড়া দাওয়াই! বিনা হেলমেটে বাইক চালালেই সাসপেন্ড লাইসেন্স

Date:

Share post:

দুর্ঘটনা (accident) এড়াতে আরও কঠোর হল ট্রাফিক আইন (traffic rules)। এবার হেলমেট (helmet) ছাড়া বাইক চালালেই তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স (driving licence) সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffice Police)। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা।

আরও পড়ুনঃ মধ্যরাতে বাইপাসে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তারপর যা হল…

এই মর্মে কলকাতার ২৫টি ট্রাফিক গার্ডের অ্যাসিস্টান্ট কমিশনার পদমর্যদার অফিসারদের লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা দেওয়া হয়েছে। এবং এই নির্দেশিকায় ডিসি ট্রাফিক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কড়া পদক্ষেপ গ্রহণ করার।

আরও পড়ুনঃ Weather-Bengal : মেঘ কেটেছে, ঝকঝকে আকাশ সরস্বতী পুজোয়, তবে উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে 

এতদিন পর্যন্ত কলকাতা শহরে মদ্যপ অবস্থায় এবং বেপরোয়া গতিতে বিপজ্জনকভাবে বাইক চালালে শুধুমাত্র চালকের লাইসেন্স সাসপেন্ড করতেন অ্যাসিস্টান্ট কমিশনাররা। এবার সেই তালিকায় বিনা হেলেমেটে বাইক চালানোর মতো অপরাধও অন্তর্ভুক্ত করা হল।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...