Saturday, March 14, 2026

Rohit Sharma: ‘বিরাট কোহলির নেতৃত্বের ধারাই জাতীয় দলে বজায় রাখতে চাই’, বললেন রোহিত

Date:

Share post:

আগামীকাল আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের (  West Indies) বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের প্রথম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে ফিরছেন রোহিত শর্মা ( Rohit Sharma)। এই সিরিজের হাত ধরে প্রথমবার সীমিত ওভারের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে রোহিত শর্মার। তার আগে রোহিত জানিয়ে দিলেন, বিরাট কোহলির নেতৃত্বের ধারাই জাতীয় দলে বজায় রাখতে চাই।

এদিন সাংবাদিক সম্মেলে রোহিত শর্মা বলেন,” বিরাট যখন অধিনায়ক ছিল, তখন আমি সহ-অধিনায়ক ছিলাম। ও যে জায়গায় দলকে রেখে গিয়েছে, সেখান থেকেই আমি এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকে ভারতীয় দলের থেকে ভাল পারফরম্যান্সই আশা করে। যে ভাবে আমরা খেলেছি সে ভাবেই খেলব। খুব বেশি পরিবর্তনের দরকার নেই। শুধু মানিয়ে নেওয়া এবং নতুন নতুন জিনিস চেষ্টা করে দেখার কথাই আমরা বলেছি। এমন নয় যে আমি এসে সব কিছু বদলে দেব। দলের প্রত্যেককে নিজের দায়িত্ব বোঝানোও আমার কাজ হতে চলেছে।”

টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এখনও অবধি দলের স্থায়ী অধিনায়কের ব‍্যান্ড কারও হাতে তুলে দেওয়া হয়নি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে টেস্ট দলেও রোহিতকে অধিনায়ক করা হবে। এ ব্যাপারে রোহিত বলেন, “এই মুহূর্তে আমার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ এবং টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া। বেশি দূরে তাকাতে এখনই রাজি নই।”

আরও পড়ুন:Sourav Ganguly: বাগদেবীর বন্দনায় স‍ৌরভ গঙ্গোপাধ্যায়, স্ত্রীর নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে দিলেন অঞ্জলি

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...