Thursday, June 4, 2026

‘উইঘুরদের গণহত্যাকারী’ চিনকে সমর্থন, তালিবানকে তোপ ISIS-এর

Date:

Share post:

উইঘুর মুসলিমদের হত্যাকারী চিনকে সমর্থন করছে তালিবান(Taliban)। এই ঘটনাতেই তালিবানের বিরুদ্ধে সরব হয়ে উঠলো ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। চিনকে সমর্থন করার অভিযোগ তুলে তালিবানকে রীতিমতো হুমকি দিল ইসলামিক স্টেট খোরাসান(ISIS)।

সন্ত্রাসজর্জরিত শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের গণহত্যাকে ‘চিনের অভ্যন্তরীণ বিষয়’ বলে চিহ্নিত করে তালিবান ‘ইসলামবিরোধী’ কাজ করেছে বলে শুক্রবার ইসলামিক স্টেট খোরাসানের তরফে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি, ইরান এবং রাশিয়াও একই ধরনের গণহত্যা চালাচ্ছে বলে সংগঠনের প্রচারশাখা ‘ভয়েস অফ খোরাসান’-এর অভিযোগ। দাবি করা হয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশাতেই শিনজিয়াংয়ে মুসলিম গণহত্যায় সমর্থন জানাচ্ছে তালিবান। মুসলিম বিরোধী দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে আফগানিস্তানের নতুন শাসকরা।

আরও পড়ুন:Lata Mangeshkar: ফের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে সুরসম্রাজ্ঞী লতা

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে আফগানিস্তানের তালিবান সন্ত্রাসবাদীরা। তবে মার্কিন ফৌজ সরে যাওয়ার পরও তালিবানের মাথাব্যথার কারণ হয়ে ওঠে ইসলামিক স্টেট খোরাসান। কাবুল বিমানবন্দর-সহ একাধিক তালিবান নেতার উপর হামলা চালায় খোরাসানের জঙ্গিরা। এবার তালিবানের নীতির বিরুদ্ধে রীতিমতো হয়ে উঠল এই জঙ্গি সংগঠন।

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...