Thursday, June 25, 2026

Abhishek: বাড়ির সরস্বতীপুজোয় অভিষেক-পুত্রের হাতেখড়ি

Date:

Share post:

বাড়ির সরস্বতীপুজোয় হাতেখড়ি হল অভিষেক-পুত্রের। বঙ্গজুড়ে বাগদেবীর আরাধনা। স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আমজনতা থেকে সেলেব, ভিভিআইপিদের বাড়িতেও হয় সরস্বতীপুজো (Saraswati Pujo)। রাজনৈতিক নেতাদের কেউ মেতেছিলেন পাড়ার পুজোয়। কারও বা বাড়িতেই হয়েছে দেবী বন্দনা। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বাড়িতেও শনিবার সরস্বতী আরাধনা করা হয়। এদিন তাঁর পুত্রের হাতেখড়ি হয়। স্ত্রী রুজিরা, কন্যা-পুত্রদের নিয়ে পুজোয় অংশ নেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন,

“বিদ্যা-বুদ্ধি, সঙ্গীত-শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। শিক্ষার্থীদের জন্য তাই আজকের দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আজ বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছিলাম। দেবীর স্নেহাশিসে বাংলা তথা দেশের সকল বিদ্যার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। প্রকৃত জ্ঞানের আলোকে ধুয়ে যাক মনের সকল মলিনতা, দীনতা। সমস্তরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে সমাজের প্রতি আরও দায়বদ্ধ হয়ে উঠুক তারা – এই কামনা করি। সকল শিল্পীর প্রতিভা বিকশিত হোক, দ্যুতি ছড়াক দেশ-বিদেশে। রাজ্য তথা দেশবাসীর মঙ্গলকামনায় আজ প্রার্থনা করলাম মায়ের কাছে। আরাধনার কিছু উজ্জ্বল মুহূর্ত।”

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...