Sunday, May 17, 2026

Lata Mangeshker : “যতদিন পৃথিবী থাকবে ততদিনই লতাজি থাকবেন “

Date:

Share post:

রাঘব চট্টোপাধ্যায়

লতাজি (Lata Mangeshker) কে নিয়ে কী বলব । কান্নায় আমার গলা ধরে আসছে। যতদিন পৃথিবী থাকবে ততদিনই লতাজি থাকবেন। ততদিনই মানুষ উনাকে মনে রাখবেন। তাঁর কাজ, তাঁর সৃষ্টি , তাঁর গান কোনওদিনই শেষ হওয়ার নয় । হবেও না। লতা মঙ্গেশকর নিজেই একটি প্রতিষ্ঠান। কী করে গান ধরতে হয়, কী করে শ্বাস নিতে হয়, কী করে গানকে আরো আকর্ষণীয় করতে হয়, কী করে সুর ধরতে হয়- ছাড়তে হয়, কী করে গানকে শ্রোতার মনের মত করে পৌঁছে দিতে হয় এসব লতাজির গান শুনে শিখতে হয়। সারা জীবন ধরে সাধনা করে করে গানকে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর গান শুধু গান নয় সম্পূর্ণ সংগীত । লতাজি আমার গুরু। আমার মা। আমার শিক্ষার অনুপ্রেরণা । আজ লতাজির চলে যাওয়া আমার কাছে মা স্বরস্বতীর বিসর্জন। এ দুঃখ ভোলার নয় । এ যন্ত্রণা নয় বলার নয়।

 

 

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...