Tuesday, May 12, 2026

Lata Mangeshkar:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজী পার্কে লতার শেষকৃত্য সম্পন্ন হবে

Date:

Share post:

চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ২৭ দিনের লড়াই শেষ করে আজ সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, সন্ধে সাড়ে ৬টায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য হবে৷ উদ্ধব ঠাকরে জানিয়েছেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।তাই হাসপাতাল থেকে তাঁর বাসভবনে কড়া পাহাড়ায় নিয়ে যাওয়া হবে কিংবদন্তীর মরদেহ। জানানো হয়েছে, সুরসম্রাজ্ঞীর মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় সব ট্রাফিক সিগন্যাল সবুজ থাকবে। আগে পরে কোনও প্রাইভেট গাড়ি থাকবে না।

আরও পড়ুন:Lata Mangeshkar : “মা স্বরস্বতীর বিসর্জনের দিন চলে গেলেন লতাজি”

জানা গেছে,দুপুর  ১২টা ১৫মিনিটের আশেপাশে কিংবদন্তীর দেহ প্রথমে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রভুকুঞ্জের বাসভবনে বিকেল ৪টে পর্যন্ত শায়িত থাকবে লতার দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের শিবাজী পার্কে। আজ লতার বাসভবনে অবাধে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন লতার ভক্ত ও অনুরাগীরা। এরপর সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

কেন্দ্রের তরফে লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দু’দিন ধরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই এই সিদ্ধান্ত কেন্দ্রের৷ রাষ্ট্রীয় শোক চলাকালীন সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না৷

Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...