Saturday, April 4, 2026

Lata Mangeshkar: লতার প্রয়াণে অর্ধ দিবস ছুটি,১৫ দিন বাজবে গান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত লতা মঙ্গেশকর। প্রবাদপ্রতিম সংগীত শিল্পীকে শ্রদ্ধা জানাতে সোমবার অর্ধ ছুটির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এমনকী আগামী ১৫ দিন কিংবদন্তী সঙ্গীত শিল্পীর গাওয়া গান রাজ্যের বিভিন্ন জায়গায় বাজানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Mamata Bandyopadhaya: লতাজির দেওয়া মা কালীর লকেট যত্নসহকারে রেখে দিয়েছি
অন্যদিকে রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...