Saturday, June 13, 2026

Tripura: বিজেপিতে বড়সড় ধাক্কা, দল-বিধায়ক পদ ছাড়লেন সুদীপ রায়বর্মন ও আশিস সাহা, যাচ্ছেন দিল্লি!

Date:

Share post:

বিপ্লব দেব সরকারের পুলিশ-প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে দীর্ঘদিন সরব ছিলেন সুদীপ রায়বর্মন। বারবার দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের জল্পনা সত্যি করে বিজেপি (Bjp) ছাড়লেন ত্রিপুরার নেতা সুদীপ রায়বর্মন (Sudip Raybarman)। ছেড়েছেন বিধায়ক পদও। একই সঙ্গে বিজেপির বরদৌলির বিধায়ক আশিস সাহাও (Asish Saha) দল ত্যাগ করার পাশাপাশি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার, ত্রিপুরা বিধানসভার স্পিকারের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন তাঁরা।

ত্রিপুরার মানুষের দুর্দশা আর তারা সহ্য করতে পারছেন না। বিজেপি সরকারের আমলে ত্রিপুরার অবস্থা শোচনীয় হয়েছে। তাই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পদত্যাগের পরে জানিয়েছেন সুদীপ রায় বর্মন ও আশিস সাহা। তবে কি অন্য দলে যোগ দেবেন? এ বিষয়ে এখনো মুখ খোলেননি দুজনে। শুধু জানিয়েছেন, সোমবারই দিল্লি যাচ্ছেন। ফিরবেন শনিবার। তারপর পরবর্তী পদক্ষেপ জানাবেন তাঁরা।

দীর্ঘ দিন ধরেই সুদীপ রায় বর্মনের সঙ্গে বনিবনা হচ্ছিল না ত্রিপুরার বিজেপি নেতৃত্বের। বিশেষত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Dev) সঙ্গে তাঁর দ্বন্দ্ব সর্বজনবিদিত। এর আগে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন সুদীপ। কিন্তু তাঁর কথায় খুব একটা আমল দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। ত্রিপুরায় পুরভোটের সময় বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এমনকী বিপ্লব দেবকে ‘পাগল’ বলতেও ছাড়েননি। এই আবহে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা ছিল বলেই অনুমান। অবশষে সোমবারই বিজেপি পর্বে ইতি টানলেন সুদীপ রায়বর্মন।

 

Related articles

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...