Friday, May 15, 2026

Icc: আইসিসির সেরা একাদশ দলে অধিনায়ক যশ ধুল

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ( U-19 World cup) চ‍্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। পাঁচে পাঁচবার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া ( Team India)। আর এই সাফল্যের পরই সেরা একাদশ দলেরও নেতৃত্ব পেলেন ভারতের অধিনায়ক যশ ধুল। রবিবার এক বিবৃতিতে সেই খবর জানিয়েছে আইসিসি।

ঘোষিত বারোজনের দলে যশ ছাড়া ভারত থেকে রয়েছেন আরও দুই ক্রিকেটার। তাঁরা হলেন অলরাউন্ডার রাজ বাওয়া এবং স্পিনার ভিকি অতসল। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক যশ। বিশ্বকাপে মোট ২২৯ রান করেছেন তিনি। তার মধ্যে রয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি। রাজ বাওয়ার করেছেন মোট রান ২৫২। তার মধ্যে রয়েছে উগান্ডার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপেই অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংস। এ ছাড়াও ফাইনালেও তিনি ম্যাচের সেরার পুরস্কারও পান। ফাইনালে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে ব্যাটেও মূল্যবান ৩৫ রান করেন। প্রতিযোগিতায় তিনি মোট নেন নয় উইকেট। ভিকি ছয় ম্যাচে পেয়েছেন ১২ উইকেট।

আইসিসি যে দল ঘোষিত করেছে তা হল,  যশ ধুল, রাজ বাওয়া, ভিকি অতসল (ভারত), হাসিবুল্লা খান (উইকেটকিপার, পাকিস্তান) আওয়াইশ আলি (পাকিস্তান), তিয়াগু উইলি (অস্ট্রেলিয়া), ডেওল্ডাড ডেভিস (কক্ষিণ আফ্রিকা), টম প্রেস্ট, জস বাইডেন (ইংল্যান্ড), রিপন মণ্ডল (বাংলাদেশ), নূর আহমেদ (আফগানিস্তান)।

আরও পড়ুন:Yuzvendra Chahal: ‘রোহিত এবং বিরাটের পরিকল্পনাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য’: চ‍্যাহাল

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...