Saturday, April 18, 2026

“হাথরস-উন্নাওয়ের জন্য আগে ক্ষমা চান, পরে ভোট চাইবেন”, যোগীকে তোপ মমতার

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক আগে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গিয়ে প্রচারে ঝড় তুললেন বাংলার মুখ্যমন্ত্রী (Cheif Minister) তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। দলীয় প্রার্থী না থাকলেও, উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টির পক্ষে এদিন ভার্চুয়াল প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। তিনি চান অখিলেশের নেতৃত্বে সপা জিতুক, বিজেপি (BJP) হারুক। এবং সভার শুরু থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ হয়রানি রুখতে কড়া দাওয়াই: পরিষেবা না দিলে এবার সরকারি কর্মীর ১০ হাজার টাকা জরিমানা

বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে একগুচ্ছ অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। বিশেষ করে যোগী রাজ্যের আইন-শৃঙ্খলা যে তলানিতে, উদাহরণ সহ সেই প্রসঙ্গও টেনে আনেন তিনি। বিজেপির শাসনে গত কয়েক বছরে ধর্ষণ, খুন, রাহাজানি থেকে একাধিক অভিযোগ উঠেছে উত্তর প্রদেশে।

আরও পড়ুনঃ West Bengal: কাঁথি পুরভোটে বিজেপির টিকিট পেলেন না অধিকারী পরিবারের কোনও সদস্য

বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাথরস-উন্নাওয়ের জন্য আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন। উত্তরপ্রদেশে বিজেপি হারলে হারলে, তবেই সারাদেশে হাঁটবে।”

এখানেই শেষ নয়। করোনা মহামারীর সময় যখন মৃত্যু মিছিল শুরু হয়েছিল, তখন যোগী আদিত্যনাথ প্রশাসন চূড়ান্ত ব্যর্থ ছিল বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “মৃতদেহকে সম্মান না দিয়ে করোনার সময় লাশ গঙ্গায় ভাসিয়েছিল উত্তর প্রদেশ সরকার। আর আমরা সেই লাশ তুলে সম্মানের সঙ্গে সৎকার করেছি।”

 

 

Related articles

চিরাগের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি, জল্পনায় জল কন্ট্রোভার্সি ‘ক্যুইন’ কঙ্গনার 

বিজেপি সাংসদ- অভিনেত্রী কঙ্গনা রানাউত আর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের (BJP MP-actress Kangana Ranaut and Union Minister Chirag...

ভোট প্রচারে মহিলা ভোটারকে হুমকি কৌস্তভের! মানুষ জবাব দেবে, মন্তব্য রাজের 

বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi) ভোট প্রচারে গিয়ে মহিলাদের হুমকি দিচ্ছেন, এমনই মারাত্মক অভিযোগ আইনজীবী প্রার্থীর...

এয়ারফোর্সের বিমানের ‘হার্ড ল্যান্ডিং’, বন্ধ পুনে বিমানবন্দর

ফের বড়সড় বিপত্তি বিমানবন্দরে। শুক্রবার গভীর রাতে পুনেতে ভারতীয় বায়ুসেনার (Indian Air force) বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর ফলে কিছুক্ষনের...

রোড শো দিয়ে শনিবারের ভোটপ্রচার কর্মসূচি শুরু করবেন অভিষেক, রয়েছে জনসভাও 

শনিবারের ভোট প্রচারের শুরুতেই মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে...