Sunday, May 10, 2026

দাউদকে পাকড়াও করতে উঠেপড়ে লাগল NIA, UAPA ধারায় মামলা রুজু

Date:

Share post:

মুম্বই বিস্ফোরণ(Mumbai blast) মামলায় অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে(Dawood Ibrahim) পাকড়াও করতে এবার উঠে পড়ে লাগলো ভারত সরকার। ১৯৯৩ সালের ভয়াবহ এই জঙ্গি হামলার(terror attack) ঘটনায় নতুন করে ইউএপিএ(UAPA) ধারায় মামলা দায়ের করল এনআইএ। স্বরাষ্ট্র মন্ত্রকের(home ministry) নির্দেশের পরই এই ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নতুন করে দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, একাধিক নাশকতামূলক ঘটনায় জড়িত দাউদ ও তার সঙ্গীরা। ১৯৯৩ সালের ধারাবাহিক মুম্বই বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র ডিজির নেতৃত্বে তদন্ত করবে একটি বিশেষ দল। একজন পুলিশ সুপারেনটেনডেন্টও রয়েছেন এই দলে।

আরও পড়ুন:BJP Manifesto: বিজেপির ইস্তাহারে লাভ জিহাদে দোষীদের ১০ বছরের জেল,  ১ লক্ষ টাকা জরিমানা

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চে ধারাবাহিক বিস্ফোরণ হয় মুম্বই শহরে। মোট ১৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ২৫৭ জনের, আহত হন ৭১৩ জন। এই বিস্ফোরণের মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম। ঘটনার তদন্তে নেমে টাইগার মেনন দাউদ সহ অন্যান্য অভিযুক্তদের ধরতে বারবার চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছে ভারত সরকার। সরকারের তরফে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী সম্মেলনে এই বিষয়টিকে তুলে ধরে পাকিস্তানকে দাগে ভারত। বলা হয়, “আমরা দেখেছি কেবল যে দাউদকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাই নয়। তাকে রীতিমতো পাঁচতারা হোটেলের স্বাচ্ছন্দ্যে রাখা হয়েছে।” এহেন অবস্থা মাঝেই দাউদকে পাকড়াও করতে কড়া ধারায় নতুন করে তদন্ত শুরু করল ভারত সরকার।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...