Wednesday, June 24, 2026

Kunal Ghosh: তৃণমূলে গণতান্ত্রিক কেন্দ্রিকতার স্বতন্ত্র মডেল রয়েছে: কেন বললেন কুণাল!

Date:

Share post:

তৃণমূলের প্রার্থী তালিকা বা জেলা ভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার, সাংবাদিক বৈঠকে কুণাল জানান, তৃণমূলে গণতান্ত্রিক কেন্দ্রিকতার স্বতন্ত্র মডেল কাজ করছে। দলের মাথার উপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর হাতে তৈরি তৃণমূল। তারপরে আজকের প্রজন্মের যোগ্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhyay)। তাঁর বেশকিছু সময়োপযোগী পদক্ষেপ দলকে মজবুত করেছে। তৃণমলে ৫-৬টি প্রজন্ম একসঙ্গে কাজ করছে। সেই কারণে কিছু ক্ষেত্রে মতবিরোধ হতেই পারে। কিন্তু কুণাল সাফ জানিয়ে দেন, দলে বিভাজন নেই গণতান্ত্রিক কেন্দ্রিকতার স্বতন্ত্র মডেল কাজ করছে।

আরও পড়ুন- Abhijit Binayak Banerjee : অবিলম্বে ছোটদের স্কুল খুলে দেওয়া হোক , পরামর্শ নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের

জেলা ভিত্তিক কো-অর্ডিনেটরের নামের তালিকা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কুণাল প্রশ্ন তোলেন, এই তালিকায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে কেন? তাঁর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকার তো কথাই নয়। এটা পুরভোট সুষ্ঠুভাবে করার জন্য কয়েকজন নেতা-নেত্রীকে জেলা ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে থাকার কথাই নয়।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...