Monday, March 16, 2026

কংগ্রেস- বিজেপির গোপন আঁতাত: গোয়ায় দুই প্রতিপক্ষকে ধুইয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

গোয়ায় বিধানসভা ভোটের (Goa Assembly Election) প্রচারে গিয়ে বিজেপি ও কংগ্রেসকে ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Goa)। বিজেপি- কংগ্রেসের (BJP- Congress) মধ্যে গোপন আঁতাত থেকে রাজনৈতিক কারণে তদন্তকারি সংস্থাকে ব্যবহার করা কোনও কিছুই এদিন বাদ যায়নি তাঁর বক্তৃতায়।

তিনি বললেন, “ইডি – সিবিআই অন্য কোনো দলের কাউকে ডাকে না। শুধু তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতাদেরই ডাকে। আমাকেও দশবার নোটিশ পাঠিয়েছে। ভেবেছে এভাবে নোটিশ পাঠালে চুপ করে যাব। ভয় পেয়ে যাব। যত আঘাত করবে, ততই আমরা জমি থেকে আরও বেশি শক্তি নিয়ে লড়াই করব। এভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।”

আরও পড়ুন-৪ পুরসভায় ভোট: শেষ লগ্নের প্রচারে শুধুই তৃণমূল, পাত্তা নেই বিরোধীদের

অভিষেক (Abhishek Banerjee in Goa) বৃহস্পতিবার গোয়ায় দুটি সভা করেন। প্রথমটি চার্চ ময়দানে। দ্বিতীয়টি আলডোনায়। দুটি সভাতেই বিজেপি ও কংগ্রেসের আঁতাত ঘুরে ফিরে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়। কংগ্রেস সুযোগ পেয়েও বিজেপির হাতে নিজেদের বিধায়কদের তুলে দিয়েছে। গত বিধানসভায় কংগ্রেস সরকার তৈরি করতে পারতো গোয়ায়। কিন্তু বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে গোয়ার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে৷ তাই এই কংগ্রেসকে একটাও ভোট নয়। আর বিজেপিকে তো দেখলেন। আর ডাবল ইঞ্জিনের সরকার (Double Engine Government) থাকা সত্ত্বেও গোয়ার জন্য বিজেপি কিছুই করেনি। দেশের জন্যও কিছু করেনি। বিজেপিকে দেশ থেকেও বিতারিত করতে হবে। বিজেপি সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, বেকারত্ব গোয়াকে পিছনের সারিতে নিয়ে গিয়েছে। একথা বলে অভিষেক সরাসরি অভিযোগ করেন, গোয়ায় একজন বেকার যুবককে চাকরি পেতে হলে মন্ত্রীকে ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হলে গোয়ার সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগ করা হবে।

এদিন বিজেপিকে (BJP) কার্যত হুশিয়ারি দিয়ে অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের দল। আমাদের প্রতীকে ফুল ও ঘাস দুইই রয়েছে। যত কাটবে তত বেশি করে গজাবে। তাই ধমকে চমকে আমাদের দমিয়ে রাখা যাবে না।

 

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...