Monday, May 4, 2026

IPL 2022: আইপিএল নিলাম সামলাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান ও কন্যা সুহানা

Date:

Share post:

আজ থেকে শুরু হল আইপিএল-এর (IPL 2022) মেগা নিলাম। দু’দিন ধরে চলবে । ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য ও দরদাম নির্ধারিত হচ্ছে এই নিলামে। তবে শনিবার নিলাম শুরু হতেই সকলের নজর কেড়ে নিল কলকাতা নাইট রাইডার্সের নিলাম টেবিল। এতদিন নিলাম টেবিলে দেখা যেত স্বয়ং মালিক শাহরুখ খান ও জুহি চাওলাকে। ব্যতিক্রম এবছর । নিলামে অংশ নিয়েছেন দ্বিতীয় প্রজন্ম । এদিন সকলে দেখলেন টেবিলে ল্যাপটপ ও কাগজপত্র হাতে নিয়ে বসে আছেন শাহরুখ -পুত্র আরিয়ান খান ( shahrukh Khan’s son Aryan Khan & daughter Suhana Khan)। সঙ্গে বোন সুহানা খান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী (daughter of juhi Chawla) ।

কলকাতা নাইট রাইডার্স নিজেদের সোশ্যাল মিডিয়া একাউন্টে ছবি পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে দলের অন্য সদস্যদের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন রয়েছেন আরিয়ান ও সুহানা। মাদক কাণ্ডের পর এই প্রথম প্রকাশ্যে আরিয়ান । আর সেই ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

গত বছর অক্টোবর মাসে মাদককাণ্ডে জড়িয়ে পড়েছিলেন আরিয়ান খান। প্রায় ২৬ দিন হাজতবাস করে বাড়ি ফিরেছিলেন আরিয়ান। এই ঘটনায় ছেলে নিজে তো বটেই গোটা খান পরিবারই মানসিক ভাবে অসম্ভব ভেঙে পড়েছিল। কিন্তু নিন্দা-সমালোচনা- বাঁকা কথা কোন কিছুকেই আমল না দিয়ে শাহরুখ যে আবার অত্যন্ত দায়িত্বসম্পন্ন বাবার মত ছেলেকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তার প্রমাণ আজকের আইপিএলের নিলাম। মাদককাণ্ড থেকে নজর সরাতে ছেলেকে ব্যস্ত করে রাখছেন বড় বড় কাজে। নিজের ব্যবসার কাজে ধীরে ধীরে যে ছেলেমেয়েদের নিয়ে আসছেন তাও শাহরুখের এদিনের পদক্ষেপে প্রমাণিত হল ।

Related articles

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের ‘প্যাডম্যান’ মুরুগানান্থম

মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
95 এগিয়ে
বিজেপি
193 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে