Saturday, May 16, 2026

Child death – maldah : খেলতে গিয়ে ইটভাটার চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু দুই শিশুর

Date:

Share post:

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মালদহ । খেলার সময় ইটভাটার জলের চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হল ২টি শিশুর। শিশু দুটির বাবা-মা বিহার থেকে পুরাতন মালদায় এসে শ্রমিকের কাজে যোগ দিয়েছিল। ছেলেদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা করণ তাঁতি ও মা কিরণ দেবী। বিহারের ভাগলপুরে বাড়ি তাঁদের। ২ ছেলেকে সঙ্গে নিয়ে ওই দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদহের নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন।

অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। কাজ করতে করতে ছেলেরা কোথায় খেলছে খোঁজ করেন নি। তারপর সন্ধেবেলা হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা, মা। পরে চৌবাচ্চার মধ্যে ২ সন্তানকে খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসাপতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। শিশুদুটির নাম ঋত্বিক তাঁতি (‌৬)‌ ও রোশন তাঁতি(‌৫)‌। পরে তাদের দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...