Saturday, May 16, 2026

Chief Minister: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন অনন্ত মহারাজের অনুষ্ঠানে

Date:

Share post:

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা গিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী আকাশপথে যাবেন বাগডোগরা। শিলিগুড়ি হয়ে যাবেন কোচবিহারে (Cooch Behar)। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা ।

আরও পড়ুন- ইউক্রেন ভ্রমণে আরবদেশগুলোকে সতর্ক বার্তা, দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

সব ঠিকঠাক থাকলে, বুধবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। অনন্ত মহারাজের আমন্ত্রণে তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) অনন্ত মহারাজ গোষ্ঠীর ২৪ তম কেন্দ্রীয় অধিবেশন শুরু। সেইসঙ্গে এবছর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী। সেই কারণে ১৬ ফেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে বড় আকারে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ।
উত্তরবঙ্গে তৃণমূল (TMC)নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গত সপ্তাহেই অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন। তারপর তিনি জানান, গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ স্বীকার করে মুখ্যমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি কোচবিহার সফরে আসছেন। বানেশ্বরের সিদ্ধেশ্বরী এলাকায় অনুষ্ঠানে যোগদানের পর তিনি কলকাতা ফিরবেন বলে জানা গিয়েছে।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...