Thursday, May 14, 2026

Maxwell ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ম‍্যাক্সওয়েল

Date:

Share post:

এবার গাটছড়া বাঁধতে চলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটার (Australian Cricketer) গ্লেন ম‍্যাক্সওয়েল (Glenn Maxwell)। দীর্ঘদিনের বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে ২৭ মার্চ গাটছড়া বাধতে চলেছেন তিনি। বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে।

বাগদান হয়ে গিয়েছিল ২০২০ সালেই। ২০২০ সালে ১৩ মার্চ ভারতীয় রীতি মেনেই বাগদান হয়েছিল ম‍্যাক্সওয়েল এবং ভিনি রামনের। সেই অনুষ্ঠানে নীল শেরওয়ানি পড়েছিলেন ম্যাক্সওয়েল। লেহঙ্গা পড়েছিলে ভিনি। আর এবার বিয়ের পালা। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আর সেটা আইপিএল শুরুর দিনেই। সম্প্রতি ভাইরাল হয়েছে ম‍্যাক্সওয়েলের বিয়ের আমন্ত্রনপত্র। তামিল ভাষায় লেখা হয়েছে এই বিয়ের আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, ২৭ মার্চ বিয়ের অনুষ্ঠান হচ্ছে মেলবোর্নে। করোনা পরিস্থিতির কারণেই বিয়ের দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তারা।

আরও পড়ুন:Wirddhiman Saha: গুজরাত টাইটান্স দলের অংশ হতেই ভিডিওতে বার্তা ঋদ্ধির

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...