Saturday, March 14, 2026

বিজেপি নিশ্চিন্ত হয়ে যাবে, কেন এমন বললেন রীতেশ?

Date:

Share post:

ফের চারে চার। জোড়া ফুলের দাপটে কার্যত নিশ্চিহ্ন বিরোধীরা। বিধাননগর, আসানসোল (Asansole), চন্দননগর (Chandannagar), শিলিগুড়ি (Siliguri) পুরভোটে বিপুল জয় পেয়েছে জোড়া ফুল শিবির। আঁচড় কাটাতে পারেনি বিজেপিও। বিধাননগর ও চন্দননগরে তো খাতাই খুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল। অন্যদিকে আসানসোল ও শিলিগুড়িতে বিজেপি পেয়েছে মাত্র ৭ টি ও ৫টি আসন। পুরভোটে দলের এই শোচনীয় ফল নিয়ে দলের বিরুদ্ধে সরব হলেন বরখাস্ত বিজেপি নেতা রীতেশ তিওয়ারি।

সোমবার ৪ পুরসভার ফল প্রকাশের পরই একের পর এক টুইট করে দলের নেতৃত্বকে নিশানা করেন রীতেশ তিওয়ারি। একটি টুইটে লেখেন, আর কত রক্তক্ষরণ হলে আমরা চাদর চাপা বন্ধ করে ঔষধ খুজতে বেরোবো ???? দয়া করে ভাবা শুরু করুন না হলে নিশ্চিহ্ন হয়ে যাবো। শুধু অজুহাত দিয়ে নিজেদের শক্তিশালী করা যায় না।

সোমবার পুরভোটের ফলাফল প্রকাশের পর রীতেশ টুইটে লেখেন, দলে একছত্র রাজনীতি চলছে। তাই এই ফল। সবাইকে সঙ্গে নিয়ে চলার মনবৃত্তি নেই। দলের মূল কর্মীবৃন্দকে আজ পুরোপুরিভাবে উপেক্ষা করা হচ্ছে। শুধু নিজের কাছের কিছু মুষ্টিমেয় লোককে নিয়ে পার্টি চালাচ্ছেন উনি।

পুরভাগুলিতে আসন সংখ্যার একটি হিসেবে দিয়েছেন রীতেশ। সেখানে তাঁর দাবি, শিলিগুড়িতে বিজেপি পেতে পারত ২৫ এর বেশি আসন, আসানসোলে ৬০ এর বেশি, চন্দননগরে ৭, বিধাননগরে ৯ আসন। সেই জায়গায় এবার ৪ পুরসভার ভোটে দলের ভাগ্যে জুটেছে, শিলিগুড়িতে ৫, আসানসোলে ৭, চন্দননগরে শূন্য ও বিধাননগরে শূন্য আসন। এই বিপর্যয়ের দায় কার?

রাজ্যে পুরভোটে বিজেপির বিপর্যয়ের জন্য নাম না করে দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে কটাক্ষ করেছেন রীতেশ। আরও একটি টুইটে অমিতাভ চক্রবর্তীকে আক্রমণ করে লিখেছেন, পুরভোটের ফলাফলে বিজেপির ভরাডুবি লক্ষ্য করা যাচ্ছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে এর কোনও তুলনাই হয় না। এমনকি ২০২১ সালের ফলাফলের থেকেও অনেকটা পিছিয়ে। এর দায় শুধু ভার্চুয়াল চক্রবর্তী ও তার কিছু সাথীর। দোষারোপ করার মত আর কেউ নেই। আমরা এক দশক পিছিয়ে পড়লাম।

আরও পড়ুন- অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন দাবি করেও হারলেন অশোক, কংগ্রেস বলছে দম্ভই পরাজয়ের কারণ

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...