Thursday, May 14, 2026

মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতা, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি উত্তরবঙ্গ

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরের প্রথমদিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) আশ্বাস দেন শিলিগুড়ি (Siliguri) থেকে কলকাতায় (Kolkata) যাতে ৬ ঘণ্টায় যাতায়াত করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এই খবরে খুশির হাওয়া উত্তরবঙ্গে। সোমবার, শিলিগুড়ির উন্নয়নে পরিকল্পনা গ্রহণের কথা জানান মমতা। বলেন, “কলকাতার মতো শিলিগুড়িও ঝকঝক–চকচক করবে। ভিশন চাই। রাজারহাট যেমন ঝকঝক চকচক করছে শিলিগুড়িকেও ঝকঝক চকচক করতে হবে।“ এরপরেই মুখ্যমন্ত্রী জোর দেন ট্র্যাকফিক ব্যবস্থার উপর। কলকাতার সঙ্গে শিলিগুড়িকে জুড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, “শিলিগুড়ি থেকে কলকাতা সরাসরি যাওয়ার কাজ তৈরি করছি। ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন।“ পাশপাশি, শিলিগুড়ি আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার দাবি জানান তিনি। তার জন্য ১০০ একর জমিও রাখা হয়েছে।

আরও পড়ুন-Punjab: বড় ধাক্কা কংগ্রেসে, ভোটের আগে দল ছাড়লেন অশ্বিনী কুমার

শিলিগুড়ি থেকে কলকাতা সরাসরি যাওয়ার ঘোষণায় খুশি স্থানীয়রা। উত্তরের ‘বাণিজ্যনগরী’ শিলিগুড়ি। বিভিন্ন প্রয়োজনে কলকাতায় যাতায়াত করতে হয় ব্যবসায়ী থেকে অন্যান্য মানুষজনকে। সেক্ষেত্রে পরিবহন সুগম হলে সব দিক থেকে লাভবান হবে তাঁরা।

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...