Thursday, May 14, 2026

Sandhya Mukhopadhyay: পূর্ণ মর্যাদায় বুধবার শেষকৃত্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের

Date:

Share post:

মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। তাঁর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর ছেঁটে ফেলেই কলকাতা ফিরছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় (Highest state honours) শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে তিনি এক দিন আগেই ফিরছেন কলকাতায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় গান স্যালুটের মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হবে কিংবদন্তি শিল্পীকে। তার আগে বুধবার বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রবীন্দ্রসদনে প্রয়াত শিল্পীর মরদেহ রাখা থাকবে। সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মধ্যে দিয়ে চিরবিদায় জানানো হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন- সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল সাংসদদের, শান্তনু তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...