Wednesday, June 3, 2026

Deep Sidhu:পথ দুর্ঘটনায় মারা গেলেন পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু

Date:

Share post:

পথ দুর্ঘটনায় মারা গেলেন পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু। ২০২১ সালে কৃষক আন্দোলন চালকালীন তাঁর নাম সংবাদের শিরোনামে আসে। জানা গিয়েছে, সন্ধ্যায় দিল্লির ভাতিন্দা থেকে পাঞ্জাবের দিকে রওনা দিয়েছিলেন তিনি। আচমকাই হরিয়ানার খারখোদায় ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় সিধুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন:Bapi Lahiri: কিংবদন্তী শিল্পী বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর


২০১৫ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘রামতা যোগী’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। এই ছবির মুখ্য অভিনেতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।এরপর একের পর এক পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অভিনেতা হিসেবে জনপ্রিয় নাম ছিলেন দীপ সিধু।
২০২১ সালে কৃষক আন্দোলনের সময় সংবাদের শিরোনামে উঠে আসে তাঁর নাম। ২৬ জানুয়ারি কৃষকদের লালকেল্লায় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে যে হিংসাত্মক ঘটনা ঘটে তাতে গ্রেফতার হন অভিনেতা সিধু। তার বিরুদ্ধে ৩,২২৪ পাতার চার্জশিট পেশ করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান সিধু।

Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...