Monday, April 6, 2026

Corona Update:দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমল,নিয়ন্ত্রণে সংক্রমণও

Date:

Share post:

কিছুটা হলেও স্বস্তির খবর, দেশে কোভিড গ্রাফ নিম্নমুখী। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Heath) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Corona virus)আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯২ জনের। বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪১। এখনও পর্যন্ত সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ১০ হাজার ৯০৫ জনের। আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার ২৩৫। দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন। রিপোর্ট বলছে বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৭৫৭।

আরও পড়ুনঃ Ssc-HighCourt : এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

কিন্তু রাজ্যে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৭ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকাল রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৮,৭৭৮ জন। বুধবারের তুলনায় গতকাল সামান্য কমেছে করোনায় মৃতের সংখ্যা। বুধবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ১৮ জন।

 

 

গতকালের পরিসংখ্যান নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়ছে ২১,০৯৪ জনের। বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.৫২ শতাংশ। সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ৬১ হাজার ১০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৯৩ লক্ষ ৭ হাজার ২০৭।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...