Saturday, May 9, 2026

তিনি বিজেপিতেই রয়েছেন, তৃণমূলের পতাকা তুলে নিলেও এখন এই দাবি বিশ্বজিৎ দাসের

Date:

Share post:

বিজেপির (BJP) টিকিটে জিতেই বাগদায় বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই ফিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। হাতে তুলে নিয়েছিলেন ঘাসফুল শিবিরের পতাকা। কিন্তু পুরভোটের আগেই তিনি দাবি করলেন, তিনি এখনও বিজেপিতে রয়েছেন। তিনি হলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (MLA Biswajit Das)।

কয়েকদিন আগে বিধানসভায় (Assembly) ভারতীয় জনতা পার্টির-র বলেই গন্য হয়েছেন ভোটের পর তৃণমূলে প্রত্যাবর্তনকারী মুকুল রায় (Mukul Roy)। এরপর নিজে থেকে বিশ্বজিৎ দাস (Biswajit Das) জানান, তিনি বিজেপি-র বিধায়ক, বিজেপিতেই রয়েছেন। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: বিধাননগরে কৃষ্ণাতেই ভরসা, আসানসোল- চন্দননগরে মেয়রের নাম ঘোষণা ফিরহাদের

আসন্ন পুরসভা নির্বাচন (West Bengal Municipal Election 2022) নিয়ে বিশ্বজিৎ বলেন , “আসন্ন পুরসভা নির্বাচনে গোবরডাঙা এবং বনগাঁয় বিজেপির ভালো ফল করা উচিত।” ৪ পুর নিগমের ভোটে মুখ থুবরে পড়েছে বিজেপি। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, “নিজেদের মধ্যে গন্ডগোল না থাকলে, আরও ভালো ফল করত বিজেপি।”

 

Related articles

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...