Friday, May 15, 2026

শাস্তির প্রক্রিয়া জারি তৃণমূলে: এবার উত্তর দিনাজপুরে ২২, মালদহে ১৪ নির্দল বহিষ্কৃত

Date:

Share post:

হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। তৃণমূল(TMC) নেতা পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল ১০৮ পুরসভা কেন্দ্রে টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে তাদের প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে। দলের নির্দেশ না মানায় পদক্ষেপের প্রক্রিয়া জারি রইল তৃণমূলে। জেলায় জেলায় বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বহিষ্কার শুরু করলো ঘাসফুল শিবির। শনিবার নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করায় উত্তর দিনাজপুরে ২২ জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। বহিষ্কার ঘোষণা করেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। ইসলামপুর, কালিয়াগঞ্জ ও ডালখোলা পুরসভায় নির্দলদের এদিন বহিষ্কার করেন তিনি।

অন্যদিকে, মালদহে দুই পুরসভার ১৪ জন প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল (Malda TMC)। পুরাতন মালদহে পুরসভার পাঁচ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইংরেজবাজার পুরসভার ৯ নির্দল প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীকেও বহিষ্কার করা হয়েছে। পরিতোষ চৌধুরীর স্ত্রী নির্দল প্রার্থী হিসেবে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইংরেজবাজার পুরসভার চার নির্দল প্রার্থী দলের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করবেন, ঘোষণা করেছেন তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সী।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...