Friday, June 5, 2026

দলের নির্দেশ অমান্য, উত্তর ২৪ পরগনায় তৃণমূল থেকে বহিষ্কৃত ৬১

Date:

Share post:

দলের নির্দেশ অমান্য করায় উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ৬১ জন। উত্তর ২৪ পরগনায় নির্দলের টিকিটে দাঁড়ানো ৬১ জনকে বহিষ্কার করল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানানো হয়েছে। জানা গিয়েছে,  টিকিট না পেয়ে মোট ৬৭ জন নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন। তবে দলের নির্দেশ মেনে প্রার্থী পদ প্রত্যাহার করায় ছাড় পেয়েছেন ছ’জন।  দল থেকে নির্দল প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে যারা প্রার্থীপদ  প্রত্যাহার করেছেন তাঁরা  দলে রয়ে গিয়েছেন । বাকিদের বহিষ্কার করা হল।  সব মিলিয়ে এদিন ৬১ জন নির্দল প্রার্থী বহিষ্কৃত হল।

 

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...