Sunday, June 21, 2026

Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের

Date:

Share post:

রবিবার ইডেনে ( Eden) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল ( India Team) । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের পর টি-২০ সিরিজেও দাপট দেখা যায় রোহিত শর্মাদেরও (Rohit Sharma)। আর দলের এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। তাইতো এখন দিয়েই চলতি বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন ভারতের দ‍্যা ওয়াল। এমনকি চলতি বছরের টি-২০ বিশ্বকাপে কেমন দল তাঁরা চান, সেটাও মোটামুটি ঠিক করে ফেলেছেন বলে জানান তিনি।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” রোহিত, আমি, নির্বাচকরা এবং দল পরিচালন সমিতি এ ব্যাপারে আলোচনা করেছি। কী ধরনের দল চাই সে ব্যাপারে মোটামুটি ধারণা হয়েই গিয়েছে। নির্দিষ্ট কোনও ফরমুলা নেই। কিন্তু দলের ভারসাম্য কেমন রাখা উচিত সেটা জানি। আপাতত দলটাকে অন্য ভাবে গড়ে নিতে চাইছি এবং প্রত্যেকের চাপও কিছুটা কমাতে চাইছি।”

এরপাশাপাশি দ্রাবিড় আরও বলেন,” অস্ট্রেলিয়ায় যে ধরনের দক্ষতা থাকা দরকার, সেটা কাদের মধ্যে রয়েছে সেটা আমরা জানি। কিন্তু এখনও চূড়ান্ত কিছু ঠিক করে ফেলিনি। দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেককে সমান সুযোগ দিতে চাই। সবাই সমান সুযোগ পাবে।”

আরও পড়ুন:Sc EastBengal: শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ লাল-হলুদ কোচের

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...