Saturday, May 9, 2026

বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারিয়ে দিলেন ভারতের এই তরুণ গ্র্যান্ডমাস্টার

Date:

Share post:

চমকে দিলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। এয়ারথিংস মাস্টার্সের অষ্টম রাউন্ডে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতীয় এই তরুণ দাবাড়ু। সোমবার অনলাইন র‍্যাপিড চেজ টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়ে গোটা বিশ্বের নজর কেড়ে নিলেন ১৬ বছরের প্রজ্ঞানন্দ।

অনলাইন র‍্যাপিড দাবার এই টুর্নামেন্টে সোমবার প্রজ্ঞানন্দ কালো ঘুটি নিয়ে ৩৯ চালে টারাশ ভ্যারিয়েশনে হারান কার্লসেনকে। আর এর জেরে কার্লসেনের টানা তিন জয়ের ধারা রুখে দেয় প্রজ্ঞানন্দ। আর এই জয়ের জেরে অষ্টম রাউন্ডে যুগ্ম দ্বাদশ স্থানে রয়েছেন তরুণ প্রজ্ঞানন্দ। এর আগে এই টুর্নামেন্টে কেবল একটি জয়, দুটি ড্র ও চারটি হারের সম্মুখীন হয়েছেন তিনি।

কার্লসেনের আগে প্রজ্ঞানন্দর একমাত্র জয়টি এসেছে লেভ আরোনিয়ানের বিরুদ্ধে। ড্র করেন অনীশ গিরি ও কুয়ান লিয়েম লে এর বিরুদ্ধে।

আরও পড়ুন:Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...