Tuesday, June 23, 2026

শুভেন্দুর বিরুদ্ধে এবার পুলিশের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ

Date:

Share post:

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতায় আশুতোষ কলেজের পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে গেলে কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে ধাক্কা মেরে ছিলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু। এবার শুভেন্দু পুলিশের বিরুদ্ধে উস্কানি ছড়িয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন:Royal Bengal Tiger: ১৬ দিনের লুকোচুরি শেষ, রায়দিঘিতে খাঁচাবন্দি বাঘ

পৌরসভা ভোটের প্রচারে নদিয়ার চাকদহে এসে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান শুভেন্দু অধিকারী। পুলিশ নাকি তাঁকে ধাক্কা মেরেছে, এমনই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। যদিও পুলিশের দাবি, এমন কোনও ঘটনার খবর তাঁদের কাছে নেই।

গতকাল, সোমবার চাকদহে শুভেন্দুর সভা শেষে ফের উত্তেজনা। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা। সভায় বক্তব্য রাখতে গিয়েও তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সভায় বক্তব্য রাখার শেষেই পুলিশের ব্যারিকেডের দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। তিনি চিৎকার করে বলতে থাকেন, পুলিশ তাঁকে ধাক্কা মেরেছে। বিজেপি সমর্থকরাও কার্যত রনংদেহি চেহারা নিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাঁদের দিকে তেড়ে যায়। শুভেন্দুর বিরুদ্ধে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টারও অভিযোগ উঠেছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...