Saturday, March 14, 2026

Siliguri: সিন্ডিকেট রাজ ভেঙে স্বচ্ছ পুরবোর্ডের গড়ার ডাক দিয়ে শিলিগুড়ির মেয়র পদে শপথ গৌতমের

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরও এককভাবে কোনওদিন শিলিগুড়ি পুরনিগমের(Siliguri Municipality) দখল নিতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। তবে সদ্যসমাপ্ত কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শিলিগুড়ি পুরবোর্ড দখল করেছে ঘাসফুল শিবির। ফলে নতুন পুরবোর্ডের উপর শিলিগুড়ির মানুষের অনেক বেশি প্রত্যাশা। আজ, মঙ্গলবার পুরবোর্ডের মেয়র(mayor) হিসেবে শপথ নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব(Goutam Deb)। শপথ গ্রহণের পর সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন নতুন মেয়র(Mayor)। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এরপর বিরোধী দলের কাউন্সিলররাও তাঁকে অভিনন্দন জানান।

এর পাশাপাশি তিনি হুঁশিয়ারির সুরে বলেন, “শিলিগুড়িতে দালালরাজ খতম করবই। কাউকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। টেন্ডার যেগুলির হবে, কাউকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। সিন্ডিকেট করলে আমি দাঁড়িয়ে থেকে গুঁড়িয়ে দেব। স্বচ্ছ ভাবমূর্তির পুরবোর্ড তৈরি করাই আমার একমাত্র লক্ষ্য।”

মেয়র হিসেবে শপথ নেওয়ার আগেও সিন্ডিকেট-দালালরাজ রুখে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে সুর চড়িয়ে ছিলেন গৌতম দেব।
তিনি বলেছেন, “গুন্ডা-বদমাশ বহু দেখে এসেছি। মাফিয়াদের বহু ট্যাকেল করেছি। ভয় আমি পাই না। যে কোনও টেন্ডার একেবারে স্বচ্ছ হতে হবে। যারা অনৈতিক কিছু করার চেষ্টা করছে, তারা সফল হবে না। এরপর তাদের জেলের ভিতরে পাঠিয়ে দেব, কেউ আটকাতে পারবে না।”

আরও পড়ুন- আনিস মৃত্যুরহস্য! কঠোর সিট, সাসপেন্ড ৩ পুলিশকর্মী

একইসঙ্গে শিলিগুড়ির নতুন মেয়র জানিয়েছেন, কাজের গুণমান দেখে নেওয়া হবে। ল্যাবরেটরি হচ্ছে। পেমেন্ট রাইট টাইমে হবে। কাজ ফেলে রাখা যাবে না, ফেলে রাখলে শো-কজ হবে, ব্ল্যাক লিস্টেট হবে। মানুষের আশীর্বাদে নির্বাচিত পুর প্রতিনিধিরা মানুষকে নিয়ে চলবে, মানুষের স্বার্থরক্ষা করবে।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...