Thursday, May 14, 2026

Reminiscence: আবুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা-স্মরণ মমতা-অভিষেকের

Date:

Share post:

আজ দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী। স্যোশাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মরণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

স্বাধীনভারতের প্রথন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন-এ ভূষিত হন তিনি। মৌলানা আজাদের মৃত্যু বার্ষিকীতে শোকপ্রকাশ করেন মমতা ও অভিষেক।

মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মৌলানা আজাদের শিক্ষা তখনকার রীতি অনুযায়ী মসজিদ-মাদ্রাসা থেকে শুরু হলেও ইংরেজি সাহিত্য, বিশ্ব ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মতো আধুনিক অনেক বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন আজাদ। স্বাধীনতার সময় তিনি দেশভাগকে সমর্থন না করে এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতার পর, তিনি ভারতের সাংসদ নির্বাচিত হন এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন। শিক্ষামন্ত্রীর পদে থাকাকালীন, তিনি দেশের প্রথম আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খোলা সহ অনেক স্মরণীয় কাজ করেছিলেন। তিনি ২২ ফেব্রুয়ারি ১৯৫৮ সালে প্রয়াত হন। ভারতরত্ন মৌলানা আবুল কালাম আজাদ হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক বলে মনে করেন দেশবাসী।

আরও পড়ুন- জালে শতাধিক তেলিয়া ভোলা, ভাগ্যের চাকা ঘুরল কাকদ্বীপের মৎস্যজীবীর

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...