Thursday, May 14, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ক্ষতির মুখে দেশের শেয়ার বাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,৮৯২.০১ (⬇️ -০.১৮%)
🔹নিফটি ১৭,৩০৪.৬০ (⬇️ -০.১০%)

আশা নয় বরং আশঙ্কার মেঘ ক্রমশ ঘনাচ্ছে দেশের শেয়ারবাজারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ক্রমাগত নিম্নমুখী ভারতের বাজার। সোমবারের পর মঙ্গলবারও দেখা গেল একই ছবি। এদিন বাজার খোলার পর এক ধাক্কায় হাজার পয়েন্টে বেশি নেমে যায় সেনসেক্স। যদিও দিনের শেষে কিছুটা সামলে ওঠে তা। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৩৮২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে বড় ধাক্কা খেয়েছে নিফটিও। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের শেয়ারবাজার আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৮২.৯১ পয়েন্ট বা -০.৬৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৩০০.৬৮। এনএসই নিফটি (NSE Nifty) -১১৪.৪৫ পয়েন্ট বা -০.৬৭ শতাংশ নেমে হয়েছে ১৭,০৯২.২০। বড়সড় পতন ঘটলেও এই পরিস্থিতিতে কোনওভাবেই বাজারে বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...