Friday, May 15, 2026

যোগীর সভার মাঠে কয়েকশো গরু ছেড়ে অভিনব প্রতিবাদ কৃষকদের

Date:

Share post:

মুখে যতই নিজেদের ‘কৃষকদরদী’ বলে দাবি করুক মোদি সরকার(Modi Govt)। আসলে মোদির ‘কুম্ভীরাশ্রু’ চিনতে বাকি নেই কৃষকদের(Farmer)। যার জেরেই উত্তরপ্রদেশে(Uttarpradesh) নির্বাচনী প্রচারে গিয়ে কৃষকদের রোষের মুখে বারবার পড়তে হচ্ছে বিজেপিকে। যোগীরাজ্যে এবার বিজেপির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করল সেখানকার কৃষকরা। জনসভার আগের দিন যোগীর(Yogi Adityanath) সভার মাঠে কয়েকশো বেওয়ারিশ গরু ছেড়ে দেওয়া হল। এলাকায় গরুর দৌরাত্ম কীভাবে বাড়ছে তা বোঝাতেই এই অভিনব প্রতিবাদ। প্রতিবাদের এহেন অভিনব পন্থা ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি টুইটারে বেওয়ারিশ গরুদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃষক নেতা রমণদীপ সিং মান। সেখানে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে চরে বেড়াচ্ছে কয়েকশো গরু। ভিডিওটির সঙ্গে ওই কৃষকনেতা টুইটারে লিখেছেন, “বারাবাঁকিতে যোগী আদিত্যনাথের জনসভায় শয়ে শয়ে গরু ছেড়ে দিলেন কৃষকরা। আসলে এই ‘বেওয়ারিশ’ গবাদি পশুদের হাত থেকে মুক্তি না পেয়েই কৃষকরা এই পথ বেছে নিয়েছেন। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ সরকার কোনও সমাধান খুঁজে পায়নি এই সমস্যার। এখন দেখার অনুষ্ঠানের আগে বিজেপি এর কী সমাধান করে।” এদিকে কৃষকদের এহেন প্রতিবাদের পর ওই মাঠে সভা কীভাবে হবে তা নিয়ে বেশ উদ্বিগ্ন বারাবাঁকি প্রশাসন। এখনও পর্যন্ত এবিষয়ে অবশ্য তাদের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও পড়ুন:Anis Case: আনিস মৃত্যুর নিরপেক্ষ তদন্তের স্বার্থে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রস্তাব সিটের

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বেওয়ারিশ গরু সমস্যা অন্যতম একটি বড় সমস্যা কৃষকদের জন্য। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রীর জনসভার এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে মোদিকে বলতে শোনা যাচ্ছে, ১০ মার্চের পরে বেওয়ারিশ গবাদি পশু সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। এমনকী, যে গরুরা দুধ দেয় না, তাদের গোবর বিক্রি করে অর্থ উপার্জনের ব্যবস্থার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদি। তবে যোগীর এই ভিডিও শেয়ারে একটা বিষয় বেশ স্পষ্ট যে এই সমস্যা সম্পর্কে এতদিন তিনি কোনও উদ্যোগ না নিলেও বিসয়টি সম্পর্কে তিনি ভালোরকমই অবগত।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...