Tuesday, May 19, 2026

UttaraKhand: পোস্টাল ব্যালটে একের পর এক ভোট দিচ্ছেন এক ব্যক্তি! ভিডিও ভাইরাল

Date:

Share post:

“সবার অবগতির জন্য একটি ছোট ভিডিও ভাইরাল করছি, এতে, কিভাবে একটি সেনা কেন্দ্রে একজন ব্যক্তি সব ভোটে টিক দিচ্ছেন এমনকি সকলের স্বাক্ষরও একই ব্যক্তি করছেন, তার একটি নমুনা দেখুন। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবে কি ?” টুইটারে এই বার্তার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে আলোড়ন ফেলে দিয়েছেন কংগ্রেসের(Congress) সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত(Harish Rawat)।

ভিডিয়োতে দেখা গিয়েছে একটি সেনা কেন্দ্রে একজন ব্যক্তি একের পর এক পোস্টাল ব্যালটে(Postal ballot) ভোট দিয়ে যাচ্ছেন। টুইটারের সঙ্গে ফেসবুকেও এই ভিডিয়ো শেয়ার করেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ঘটনাটি উত্তরাখণ্ডের। সুরেন্দ্র জানিয়েছেন, এখনও অবধি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে কমিশনে অভিযোগ জানানো না হলেও খুব সম্ভবত কমিশনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার তদন্ত করা হতে পারে। কংগ্রেস নেতার অভিযোগ, গণতন্ত্রকে ‘উপহাস’-এ পরিণত করা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিৎ এই ঘটনায় জড়িতের বিরুদ্ধে পদক্ষেপ করা।

 

আরও পড়ুন:দাউদ যোগের অভিযোগ: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি

উত্তরাখণ্ড বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের প্রীতম সিং জানিয়েছেন, “এই ভিডিয়ো থেকে প্রমাণিত গণতন্ত্রকে উপহাসে পরিণত করা হয়েছে। একজন ব্যক্তি সেনা কেন্দ্রে একের পর এক পোস্টাল ব্যালটে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সই করছেন।” রাজ্য বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ মনবীর সিং চৌহান জানিয়েছেন, জনগণকে ভুল পথে চালিত করার যে প্রয়াস নির্বাচনের আগে কংগ্রেস করেছিল, তাতে ব্যর্থ হয়েই তারা এই ধরনের অভিযোগ করছে। আগামী দিনে নির্বাচন কমিশন এই ভিডিয়ো প্রসঙ্গে কী পদক্ষেপ নেয়, সেই দিকেই নজর থাকবে সকলের।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...